rss
শুক্রবার, ১৮ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
ধোনি-শেবাগ দ্বন্দ!
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 14:46

07. Sewag and Dhoniস্পোর্টস ডেস্ক :: আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দলে ধোনি-শেবাগ দ্বন্দ!। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই প্রথম বিশেষ কিছু বিষয়ে মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দর শেবাগের মধ্যে দ্বন্দে!র সূত্রপাত হয়েছিল। কিন্তু ধোনির একটি মন্তব্য এই দ্বন্দ কে যেন আরও উসকেই দিয়েছে।

ধোনি সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলে রোটেশন পদ্ধতিতে দলগঠনের চিন্তা-ভাবনা নিয়ে খুব কথা বলেছেন। এ পদ্ধতিতে জাতীয় দলে একই খেলোয়াড় না খেলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নতুনদেরও সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। তবে ধোনির এই রোটেশন পদ্ধতি বিতর্ক তৈরি করত না যদি না তিনি দলের অভিজ্ঞ ও অপেক্ষাকৃত বয়স্ক ক্রিকেটারদের সম্পর্কে তীর্যক মন্তব্য করতেন।মহেন্দ্র সিং ধোনি বলেছেন, বয়স্ক ক্রিকেটাররা মাঠে একটু দেরিতে দৌড়ান। বয়স্কদের দলে বেশি রাখা মানেই ব্যাটিংয়ের সময় আপনাকে অতিরিক্ত ২০ রান তাড়া করা।

ধোনির এই মন্তব্যে দারুণ খেপেছেন বীরেন্দর শেবাগ।মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেছেন, ‘আজ আমি মহেলা জয়বর্ধনেকে যে ক্যাচটি নিয়ে প্যাভিলিয়নে ফেরালাম, সেটা কি আপনারা দেখেছেন? গত ১০ বছর ধরে এই দল নিয়েই ভারত প্রতি ম্যাচে মাঠে নামে। কোনো কিছুই পরিবর্তিত হয়নি।’ শেবাগ এ সময় আরও বলেন, ‘ধোনির সঙ্গে বিষয়টি নিয়ে আমার যা কথা হয়েছে, তাতে আমি যা বুঝেছি তা হলো, ধোনি আগামী বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে চায়।’শেবাগ ধোনির মন্তব্য নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি।

তিনি বলেছেন ‘আমি, গম্ভীর ও শচীন বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমাদের বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট মাঝেমধ্যে আমাদের বসিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চায়। যেহেতু এটি টিম ম্যানেজমেন্টের ব্যাপার তাই আমরা এতে কোনো আপত্তি করিনি।’ ধোনির মন্তব্যে কিছুটা রাগত প্রতিক্রিয়া দেখালেও আপাতত তাঁর সঙ্গে কোনো সমস্যা নেই বলেই জানিয়েছেন শেবাগ।

তিনি বলেছেন, ‘ভারতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ দারুণ খোলামেলা। আমরা একটি ইউনিট হয়েই খেলি। আমাদের কারোর মধ্যে কোনো সমস্যা নেই।’ নিজের ফর্ম নিয়ে দারুণ সমালোচিত শেবাগ। পুরো অস্ট্রেলিয়া সফরেই অব্যাহত রয়েছে তাঁর বাজে ব্যাটিং। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হয়ে যাওয়ার ব্যাপারটি নিয়েও ভারতীয় মিডিয়ায় লেখালেখি হচ্ছে বিস্তর। তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না শেবাগ।তিনি বলেছেন, ‘আমি এখনো ব্যাটে-বলে ভালোভাবেই লাগাতে পারছি। এখন কেবল একটি ভালো ইনিংসের অপেক্ষায় আছি। ওটা হলেই সবকিছু ঠিক হয়ে যাবে।’


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1028 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback