rss
শুক্রবার, ১৮ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
আগামী বছর থেকে দেশে আসছে টাটার 'ন্যানো'
মঙ্গলবার, 21 ফেব্রুয়ারী 2012 14:11

altইউকেবিডি ডেস্ক :: ভারতীয় মোটর কারখানা টাটা মোটর্সের তৈরি 'ন্যানো' নামের ক্ষুদ্রাকার মোটর গাড়ি আগামী বছর থেকে বাংলাদেশে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে । ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস টাটা মোটর্সের বাংলাদেশী ডিস্ট্রিবিউটর নিটোল-নিলয় গ্রুপের

বরাত দিয়ে এ খবর দিয়েছে। নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মতলুব আহমেদ দৈনিকটিকে জানিয়েছেন, প্রাথমিক ভাবে তারা দু' হাজার গাড়ি আমদানির পরিকল্পনা করছেন। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ন্যানো গাড়ি আমদানির সংখ্যাও বাড়বে বলে জানান তিনি।
সস্তা এবং ছোট্ট এই ভারতীয় 'ন্যানো' গাড়ির দাম প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা পড়বে বলে নিটোল-নিলয় গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সরকার কী পরিমাণ শুল্ক ধার্য করে, তার ওপর ন্যানো গাড়ির চূড়ান্ত দাম নির্ভর করবে বলে আবদুল মতলুব আহমেদ জানান।
জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে বেশ জনপ্রিয়। এ সব গাড়ি মানে ভাল এবং বেশ নির্ভরশীল। কিন্তু সম্প্রতি কর ও শুল্কারোপের কারণে এ সব গাড়ি সস্তায় পাওয়া যাচ্ছে না। সে জন্যে বাংলাদেশে গাড়ির চাহিদা বাড়তে থাকায় 'ন্যানো' গাড়ি এখন সে শূন্যতা পূরণ করতে যাচ্ছে। এর আগে হাতেগোণা কিছু অ্যাম্বাসেডর ট্যাক্সি ছাড়া ভারতীয় মোটর গাড়ি বাংলাদেশের বাজারে ঢুকতে পারেনি। গত অক্টোবরে 'ন্যানো' গাড়ি বাংলাদেশে বাজারজাত করার কথা ছিল। কিন্তু দাম ঠিক করা নিয়ে বিলম্ব ঘটায় শেষ পর্যন্ত তা করা যায়নি।
মতলুব আহমেদ জানান, চাহিদা বেশি হলে আগামি বছরের শেষ দিকে বাংলাদেশে 'ন্যানো'র অ্যাসেম্বলী প্ল্যান্ট বসাতে ইচ্ছুক তার প্রতিষ্ঠান। তিনি মনে করেন আগামি কয়েক বছরের মধ্যে বাংলাদেশে 'ন্যানো' গাড়ির বাৎসরিক চাহিদা ১০ হাজারে গিয়ে ঠেকতে পারে।#


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1030 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback