rss
শুক্রবার, ১৮ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
উন্নত রোভারিং উন্নত জীবন
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 10:42

রোভার, নাজমুল হক :: স্কাউটিং শব্দের অর্থ অনুসন্ধানী, শিকারি, নাবিক, বৈমানিক, বনকলাবিধ, অভিযাত্রী ও সীমান্তরক্ষীর কাজ বা গুণাবলী। স্কাবুটিং বহিরাঙ্গনে বিনোদনমূলক কার্যাবলীর মাধ্যমে প্রকৃত নাগরিক শিক্ষার বিদ্যালয়-যেখানে উন্নত শিক্ষা দেওয়া হয়।

এটি বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক, অরাজনৈতিক, বিশ্বভ্রাতৃত্ব ও শিক্ষামূলক যুব আন্দোলন। স্কাউটের তিনটি শাখা কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট। বয়োজ্যেষ্ঠ শাখা হিসাবে রোভারিং যুব সমাজের চরিত্র গঠনে শক্তি, আদর্শ হিসাবে কাজ করে। দেশ-জাতি-ধর্ম-বর্ণ-ভাষা নিরপেক্ষ থেকে স্কাউট আইন জীবনকে কলুষমুক্ত করে। মূলমন্ত্র ‘সেবা’ আর্ত মানবতার সেবায় কাজ করে।প্রাথমিক বিদ্যালয় বা অন্য কোন অবস্থায় একজন শিক্ষার্থী ছয় বছর বয়সে কাব স্কাউটে অংশগ্রহনের সুযোগ পায়। বয়স বৃদ্ধির সাথে সাথে এগার বছর অতিক্রম করলে সে স্কাউট শাখায় প্রবেশ করতে পারে। সতের বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে সে রোভার শখায় অন্তর্ভূক্ত হতে পারে।

রোভার স্কাউটিংয়ের চুড়ান্ত পর্যায় পি আর এস অর্জনে রোভার শাখায় রয়েছে মুক্তঅঙ্গনের কিছু নির্দিষ্ট কার্যক্রম; যা আনান্দের মাধ্যমে সম্পন্ন করা হয়। রোভারিংএ সেবা, আত্মোন্নয়ন, ভ্রাতৃত্ব, নেতৃত্বের বিকাশ, দক্ষতা বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) তার “রোভারিং টু সাকসেস” গ্রন্থে বলেছেন, রোভারিং কথাটি দিয়ে আমি উদ্দেশ্যহীন পরিভ্রমণ বুঝায় না। আমি বোঝায় নির্দিষ্ট লক্ষ্যের দিকে আনন্দময় পদ্ধতিতে পথের সন্ধান করা এবং জীবন পথে মোকাবেলা করতে হবে এমন সম্ভব্য অসুবিধা ও বিপদাপদ সম্পর্কে ধারনা লাভ করা”।উন্নত জীবন উন্নত রোভারিং এর উপর নির্ভরশীল।

কোন বালক রোভারিং এর সাথে ‘উন্নত’ যোগ করে ভালভাবে আয়ত্ব করার প্রত্যাশা করে। অর্থাৎ রোভারিং এর কাজকে, আদর্শকে সঠিক ভাবে মনের মধ্যে লালন করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ ব্যাস্থার মাধ্যমে তথ্য প্রযুক্তির জ্ঞান দিয়ে রোভারিং আন্দোলন গতিশীল করা। নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কাজের পরিকল্পনা করে রোভারিং জ্ঞান আহরণ করতে হবে। চরিত্র মানুসের মূল্যবোধ, সততা, নিঃস্বার্থপরতা, সংবেদনশীলতা, দৃড় বিশ্বাস, সাহস, আনুগত্য, শ্রদ্ধা ও ব্যক্তিত্বের সমন্বায়। রোভারিং আদর্শকে বুকে লালন করে মানুষের সর্বশ্রেষ্ঠ চরিত্র সম্পাদের বিকাশ ঘটাতে হবে।অলস সময়ের অর্থ সময়ের অপচয় আর অবসর সময় হলো  প্রাপ্য সময় যা পরিশ্রম করে উপার্জন করতে হয়।

দীর্ঘ সূত্রতা কাজ না করার সমান। কাজে উৎকর্ষ কোন ভাগ্যের ব্যাপার নয়। এটি কঠিন পরিশ্রমের ফল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহম লিংকন বলেছেন, যারা অপেক্ষা করে তারা হয়ত কিছু পায় না। কিন্তু তারা সেইটুকু পায় যা পরিশ্রমীদের পুরষ্কার দেওয়ার পর উদ্বৃত্ত থাকে। তাই রোভারদের পরিশ্রম করে অর্জন করতে হবে।বর্তমানে রোভারিং এ দিন বদলের অংশ হিসাবে যুক্ত হয়েছে প্রযুক্তিগত জ্ঞান। জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসাবে তথ্য প্রযুক্তি নির্ভর রোভার কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোভারিং এর অনেক বিষয় প্রযুক্তির সাথে একত্রীভূত করা হচ্ছে।

রোভারিং কার্যক্রমে আরো গতিশীলতা আনার জন্য কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়ার, রেডিও এ্যামেচার প্রভৃতি ব্যবহৃত হচ্ছে। রোভাররা প্রযুক্তিগত জ্ঞান দিয়ে দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের রোভারদের সাথে যোগাযোগ করছে। যার মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতির আদান প্রদান হচ্ছে, তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হচ্ছে।সাফল্যের চালিকা শক্তি আসে সিদ্ধিলাভের জলন্ত আকাঙ্খা থেকে। কোন কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হবে একটি জলন্ত আকাঙ্খা দিয়ে। অল্প আগুন যেমন উত্তাপ ছড়াতে পারে না তেমনি দুর্বল ইচ্ছাশক্তি কোন মহৎ সিদ্ধিলাভ করতে পারে না। নেপোলিয়ন বলেছেন, “মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে মানুষ তা অর্জন করতেও পারে”।

রোভাররা ইচ্ছাশক্তির বলে বলিয়ন হয়ে উন্নত রোভারিং এর মাধ্যমে অর্জিত জ্ঞানকে ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে উন্নত জীবনের অধিকারী হতে পারে। তাইতো বলা হচ্ছে উন্নত জীবনের জন্য রোভারিং।


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1029 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback