rss
শুক্রবার, ১৮ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
বেতার বাংলার শ্রোতাদের ভোটে আব্দুল রব রাজু বর্ষসেরা সংবাদ পাঠক নির্বাচিত
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 19:03

37418_1493367383835_1523570489_1187071_3910429_n.jpgইউকেবিডি ডেস্ক :: ইংল্যান্ডের জনপ্রিয় বাংলা রেডিও বেতার বাংলার দেশ বিদেশের শ্রোতাদের ভোটে বেতার বাংলার বর্ষসেরা সংবাদ পাঠক পুরষ্কার জিতে নিলেন বেতার বাংলার নিয়মিত সংবাদ পাঠক, উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা আব্দুল রব রাজু।

ব্রিটেনে বাঙালি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব কবি শামীম আজাদ এই পুরষ্কার তুলে দেন পুরষ্কার বিজয়ী আব্দুল রব রাজুর হাতে। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বরেণ্য সংবাদ পাঠক মোস্তফা কামাল মিলন।

অতি সম্প্রতি পূর্ব লন্ডনের দ্যা রয়েল রিজেন্সি হলে বেতার বাংলার ২৪ ঘণ্টা সম্প্রচারের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা সংবাদ পাঠক, উপস্থাপক, কাউন্সিলর সহ মোট নয়টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।
আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরষ্কার আর সাংস্কৃতিক পর্ব দিয়ে সাজানো এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রফেসর ড. সাইদুর রহমান খাঁন, বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, জিম ফিট্‌জপেট্রিক এমপি, ষ্টিফেন টিমস এমপি, সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, বিশিষ্ট কবি শামীম আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সংবাদ পাঠ, অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার উপর লন্ডন ওপেন কলেজ নেটওয়ার্ক কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত আব্দুল রব রাজু বেতার বাংলার ২৪ ঘণ্টা সম্প্রচারের সূচনালগ্ন থেকেই এর সাথে কাজ করে আসছেন। পেশাগত জীবনে কাষ্টমার রিলেশন ম্যানেজার হিসেবে কর্মরত আব্দুল রব রাজু প্রতি মঙ্গলবার রাত ৮টায় বেতার বাংলার মুল সংবাদ পাঠ ছাড়াও একই দিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান গানে গানে কথা উপস্থাপনা করেন।


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1030 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback