রাজিব হাসান :: বৃটেনে বাংলাদেশীদের শ্রমে গড়া কারী শিল্পের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)। দীর্ঘ অর্ধ শতকের পুরানো এই সংগঠনের নির্বাচনী প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ অভিযান, প্যানেল কমিটি নির্ধারণসহ বেশ কিছু নিয়ে আসন্ন বিসিএ নির্বাচনে আরো ৩ মাস বাকি থাকতেই জমে উঠেছে।
সৈয়দ আনাস পাশা :: একুশ আর শুধু বাঙালির নয়, একুশ এখন সারা বিশ্বের ভাষা প্রেমিদের অনুপ্রেরণার উৎস। পৃথিবীর যেসব ক্ষুদ্র জনগোষ্ঠির ভাষা আজ হারিয়ে যাওয়ার পথে, সেইসব জনগোষ্ঠির বটবৃক্ষ তুল্য অবলম্বন এখন বাঙালির একুশ।
ইউকেবিডি ডেস্ক :: ইংল্যান্ডের জনপ্রিয় বাংলা রেডিও বেতার বাংলার দেশ বিদেশের শ্রোতাদের ভোটে বেতার বাংলার বর্ষসেরা সংবাদ পাঠক পুরষ্কার জিতে নিলেন বেতার বাংলার নিয়মিত সংবাদ পাঠক, উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা আব্দুল রব রাজু।
ইউকেবিডি ডেস্ক :: চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল এর অপহরণ মামলায় অভিযুক্ত হয়েছিল এটিএন বাংলা ইউকে এর প্রধান নির্বাহী হাফিজ আলম বকশ। আটক হওয়ার দীর্ঘ আট মাস পর আদালত দীর্ঘ শুনানীর পর নানা প্রমাণ সাপেক্ষে ১৭ ফেব্রুয়ারী নির্দোষ ঘোষণা দিয়ে মামলা অব্যাহতি দিয়েছে।
মতিয়ার চৌধুরী :: লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত শোক সভায় বক্তারা মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন সেই সাথে হত্যা কারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান।
ইউকেবিডি ডেস্ক :: আসন্ন বিসিএ নির্বাচন উপলক্ষে মিডিলসেক্স এর পিনার তানদুরি রেস্টুরেন্টে পাশা- মুনিম- মালেক পরিষদের সমর্থনে গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০ টায় এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল খলিল এবং সভা পরিচালনা করেন লিটন চৌধুরী এবং সোহেল আহম্মেদ।
ইউকেবিডি ডেস্ক :: সম্প্রতি পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্টানে বেষ্ট সিঙ্গার ইন ইউকে এওয়ার্ডটি চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল তার হাতে তুলে দেন। অনুষ্টানে শিল্পী আলাউর রহমান প্রতিক্রিয়ায় বলেন শ্রোতা ভক্তদের দেয়া এই সম্মান আমি আজন্ম মাথায় তুলে রাখবো।
ইউকেবিডি ডেস্ক :: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় শুধু বাংলাদেশই নয়, গভীর শোকের ছায়া পড়েছে প্রবাসের বাংলাদেশী মিডিয়াগুলোতেও। রবিবার দুপুর দেড়টায় লন্ডনে বাংলা মিডিয়ায় কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার
মতিয়ার চৌধুরী :: বাংলাদেশের প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পরিচালক ও স্পন্সরদের বোর্ডমিটিং অনুষ্টিত হয়েছে সাউথ লন্ডনের চাটার্ড আ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ শাহ এন্ড কো. মিটিংরুমে। সভায় কোম্পানীর কার্য বিবরনী ও বৃটেনে এর কার্যক্রমকে প্রসারিত করার লক্ষ্যে পরিচালক বৃন্দ একমত পোষন করেন।
ইউকেবিডি ডেস্ক :: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় শুধু বাংলাদেশই নয়, গভীর শোকের ছায়া পড়েছে প্রবাসের বাংলাদেশী মিডিয়াগুলোতেও।
রাজিব হাসান :: ‘সার্ভিস ফাস্ট’ এই স্লোগান নিয়ে প্রবাসীদের সর্বাধুনিক সেবার অঙ্গীকার নিয়ে গত ২০ ফেব্রুয়ারী সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো প্রিমিয়ার মানি ট্রান্সফার। আর এটি বাংলাদেশে শীর্ষস্থাণীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে অবস্থানকারী প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর পূর্ণ মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান।
আশরাফ আলী খান :: যুক্তরাজ্য ছাত্রলীগের আয়োজনে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন এবং বিরোধী দলের অনবরত দেশ বিরোধী চক্রান্ত মোকাবিলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদ জানাতে কার্যনির্বাহী কমিটির এক সভা ১৫ ফেব্রুয়ারী লন্ডন স্কুল অব মেনেজমেন্ট এন্ড ডেভেলাপমেন্ট স্টাডিজ কলেজে অনুষ্ঠিত হয়।
ইউকেবিডি ডেস্ক :: বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির সৌজন্যে এসেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী তইরিছ মিয়ার সভাপতিত্বে ও ইফতেখার হোসেন দুদুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিবিসিসি এর প্রেসিডেন্ট মুকিম আহমেদ।
মতিয়ার চৌধুরী :: বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারী হিউম্যান রাইট গ্রুপের ভাইসচেয়ার ও ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ার লর্ড এ্যাভূভেরী।
ইউকেবিডি ডেস্ক : "একের পর এক সাংবাদিকদের হত্যা করে দেশের মুক্ত কন্ঠগুলোকে স্থব্ধ করে দেয়ার অশুভ পায়তারা চলছে। অশুভ নীলনক্সা হিসেবেই সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। সেই নীলনক্সারই নির্মম নৃশংস বলি সাগর-রুমি দম্পতি।
ইউকেবিডি ডেস্ক :: ১৯৮৭ সালের ১৭ সেপ্টেম্বর। ২৫ বছর আগের এই দিনেই বিলেতের বাংলা মিডিয়ায় সংযোজিত হয়েছিল সাপ্তাহিক নতুন দিন। স্বৈরাচার পতনের আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হওয়া এই নতুন দিন নানা চড়াই উৎরাই ও প্রতিবন্ধকতার মধ্য হাঁটি হাঁটি পা পা করে ২৫ বছর অতিক্রম করলো।
ইউকেবিডি ডেস্ক :: সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরেুন রুনী হত্যারকান্ডে শোকাহত বিলেতে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও। সরকার এ দায়িত্ব এড়াতে পারে না। সাংবাদিক বন্ধুগণ আসুন যে যেখানেই আছি সবাই এক সাথে দেশে-বিদেশে এ খুনের বিচার দাবি করি। এভাবে তো আর চলতে দেয়া যায় না।
মতিয়ার চৌধুরী :: ১৯৭১ সালের যুদ্ধাপরাধীরাই বাংলাদেশে জঙ্গি মৌলবাদের জন্মদাতা, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হয়নি বলেই তারা দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। জামাতের নেটওয়ার্ক বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকা পর্যন্ত বিস্তৃত। এই অপশক্তিই এখন যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্থ করতে বিশ্বব্যাপী বিভ্রান্তি ছড়াচ্ছে।