|
শনিবার, 11 ফেব্রুয়ারী 2012 00:52 |
|
সৈয়দ শাহ সেলিম আহমেদ : গত ২৯ জানুয়ারী ২০১২ অনুষ্টিত হয়ে গেলো রচডেল বাংলাদেশী এসোসিয়েসন প্রজেক্ট –বিএসিপি`র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপনা আর নির্বাচনী উৎসব মুখর পরিবেশে সর্বস্তরের বাংলাদেশীদের ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হয়।
রচডেল বাংলাদেশী এসোসিয়েসন প্রজেক্ট এর মোট কার্যকরী কমিটির সংখ্যা ১৫ জন।এর মধ্য থেকে ভোটাররা নির্বাচনের মাধ্যমে সাত থেকে ৮ জন কে দুই বৎসরের জন্য নির্বাচিত করে থাকেন, এবং বাকী সাত কিংবা আটজন মনোনীত সদস্য ও পরবর্তী দুই বৎসরের জন্য দায়িত্ত্বরত থাকেন। নির্বাচন প্রতি দুই বৎসর অন্তর-অন্তর অনুষ্টিত হয়ে থাকে। রচডেল এর এই বাংলাদেশী প্রজেক্ট এর মোট রেজিস্টার্ড ভোটার সংখ্যা ১৬৬৯। তাদের রয়েছে নিজস্ব ফ্রি-হোল্ড বিল্ডিং,যে খান থেকে কমিউনিটির লোকজনকে সার্ভিস প্রদান করা হয়ে থাকে। আগামী ১২ ই ফেব্রুয়ারী ২০১২ কার্যকরী কমিটির মিটিং এ ডাইরেক্টরদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান, সেক্রেটারী, ট্রেজারার নির্বাচন করা হবে।
২৯ জানুয়ারীর সাধারণ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন- ১. মোঃ সুহেল আহমদ (৭৩৯ ভোট), ২. সৈয়দ জানু মিয়া আলিফ (৭০৩ ভোট), ৩. শেখ মোঃ কামরুল আলম (৭৪৮ ভোট), ৪. শেখ মোঃ আছাব আলী (৬৯৮ ভোট), ৫. মোঃ ইব্রাহিম মিয়া (৬৬৫ ভোট), ৬. মোঃ মুহিবুর রহমান (৭১৮ ভোট), ৭. সায়ফুল ইসলাম সিদ্দিক (৭৯২ ভোট) ও ৮. আওলাদ আলী (৬০৪ ভোট)।
|