rss
বৃহস্পতিবার, ১৭ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
বিসিএ নির্বাচনের ইয়াফর-শাহানুর-মতিন প্যানেলের যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ব্যাপক সভা-সমাবেশ অব্যাহত
বৃহস্পতিবার, 23 ফেব্রুয়ারী 2012 02:38

bca_logo.jpgরাজিব হাসান ::  বৃটেনে বাংলাদেশীদের শ্রমে গড়া কারী শিল্পের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)। দীর্ঘ অর্ধ শতকের পুরানো এই সংগঠনের নির্বাচনী প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ অভিযান, প্যানেল কমিটি নির্ধারণসহ বেশ কিছু নিয়ে  আসন্ন বিসিএ নির্বাচনে আরো ৩ মাস বাকি থাকতেই জমে উঠেছে।

রেষ্টুরেন্টে রেষ্টুরেন্টে গিয়ে সভা-সমাবেশ চালিয়ে যাওয়ার পাশাপাশি সদস্য হওয়ার জন্যও জনমত গড়ে তোলা হচ্ছে। ১২হাজার বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট থাকলেও এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৪০০। এক সময়ে বিপুল সংখ্যক সদস্য থাকলেও নানা কারণে এই সদস্য সংখ্যা হ্রাস পেতে থাকে।


এদিকে পরির্বতনের অঙ্গীকার নিয়ে বেশ জোরেসোরেই নিবার্চনী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে ইয়াফর-শাহানুর-মতিন প্যানেল। এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী সভাপতি পদপ্রার্থী ইয়াফর আলী, সেক্রেটারী পদপ্রার্থী শাহানুর খান, ট্রেজারার পদপ্রার্থী এলাইছ মিয়া মতিন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সেলিম চৌধুরীসহ অন্যান্যা প্রার্থীরাও ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। দিনের বেলায় বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চললেও রাতের বেলায় শহরভিত্তিক সভা করে যাচ্ছে ইয়াফর-শাহানুর-মতিন প্যানেল।

 420758_379307978763852_203499199678065_1423943_1985498554_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আর পুরো প্যানেলের ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে রয়েছেন বর্তমান বিসিএ এর প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী আবুল কালাম আজাদ ছোটন।


বিসিএকে ১১ টি রিজিওনে কার্যক্রম সম্প্রসারণ, ক্যাটারার্স শিল্প রক্ষায় বৃটিশ সরকার ও ইমিগ্রেশন অথরিটিসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের সাথে লবিং, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়শনের সদস্যদের জন্য ব্রিটিশ গ্যাস, ইডিএফ সহ বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে রেষ্টুরেন্ট পরিচালনার ব্যায়ভার কমানো,  দক্ষ শেফ তৈরীর জন্য ইনস্টিটিউট চালু, ওয়েবভিত্তিক জবসার্চ কার্যক্রম চালুকরণসহ বেশ কয়েকটি বিষয় নির্বাচনী ক্যাম্পেইনে প্রাধান্য পাচ্ছে।


প্রতিটি সভাতেই আগত রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন সভাপতি পদপ্রার্থী ইয়াফর আলী। বিসিএ’ এর তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো সক্রিয় করবেন এবং সদস্য সংখ্যা বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে তিনি জানান। প্রশ্নে উত্তরের পাশাপাশি ব্যবসায়ীদের সুচিন্তিত মতামতও গ্রহণ করছেন তিনি। নবীন - প্রবীণের সমন্বয়ে বিসিএকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানা যায়।


431541_379307922097191_203499199678065_1423942_1948367156_n.jpgএরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারী নর্থ লন্ডনের সাফরন রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। শামীম চৌধুরীর সভাপতিত্বে এবং শেখ মো: ইয়াওর ও সেলিম চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তারা আগামীতে বিসিএ‘কে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।


এ সময় বক্তব্য  রাখেন সভাপতি পদপ্রার্থী ইয়াফর আলী, সেক্রেটারী পদপ্রার্থী শাহানুর খান, ট্রেজারার পদপ্রার্থী এলাইছ মিয়া মতিন, উস্তার আলী, এর আর খান, আবুল কালাম ছোটন, জামাল মিয়া, মিজান রহমান প্রমুখ।


এদিকে, গত ১৬ ফেব্রয়ারী বুধবার ওয়েস্ট সাসেক্সের ক্রুল শহরে বিসিএ নির্বাচনের ইয়াফর- শাহানুর- মতিন প্যানেল সমর্থনে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুল কাইয়ুম মিয়া ও তারেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে  বিসিএ এর সার্বিক অবস্থা ও প্যানেলের বিভিন্ন দিক তুলে ধরে বিসিএ এর প্রেস ও পাবলিকেশন সেক্রেটারী আবুল কালাম আজাদ ছোটন।

423996_379307788763871_203499199678065_1423939_868529395_n.jpgইয়াফর- শাহানুর- মতিন প্যানেলের সমর্থনে বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন, কামাল জাহাঙ্গীর মিয়া, সিরাজুল ইসলাম, রফিক, কাজী আসাদুর রহমান, আব্দুস সহিদ, তারাউল ইসলাম, আব্দুস কুদুস, মিজানুর রহমান, ফিরোজ মিয়া, সাজ্জাদ, তফাজুল হোসেন, শাহিন মিয়া, আনোয়ারুল হক, আনেয়ার ইউসূফ আলী, মুহিব মিয়া, আব্দুর রকিব, মছলন্দর আলী, ফারুক আলী, কায়েস মিয়া, আক্কাস মিয়া, মনজুর আলী আফজাল, মইন উদ্দিন, আবুল ফয়ছল আজাদ সুয়েব, আইনুল হক, আঙ্গুর মিয়া প্রমুখ।


এছাড়াও, গত ১২ ফেব্রয়ারী রবিবার র্চাটর্সী শহরে স্যাতে একটি সভা অনুষ্ঠিত হয়। বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব মাহমুদুর রশিদের সভাপতিত্বে এবং সৈয়দ জাহিরুল ইসলাম ও সৈয়দ আকতার হোসেন বাবুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন হাজী আনোয়ার আলী।

404818_379307995430517_203499199678065_1423944_2097784160_n.jpg
ইয়াফর- শাহানুর- মতিন প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট প্রার্থী ইয়াফর আলী, সেক্রেটারী প্রার্থী শাহানুর খান ও চীফ ট্রেজারার প্রার্থী এলাইস মিয়া মতিন।


এতে আরো বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ ছোটন, কাউন্সিলর জাহাঙ্গীর হক, আশরাফ উদ্দিন, আব্দুল মালিক চৌধুরী, এ আর খান, আব্দুল হান্নান, আব্দু কুদ্দস, খোকন মিয়া, মনছুর আলী আফজল, তারেক মিয়া, কামাল জাহাঙ্গির মিয়া, আনোয়ার আলী, রিয়াজ আলী, আসিফ ইকবাল, হেলান আহমদ চৌধুরী, ছালিক মিয়া, কায়েস মিয়া, আব্দুল মকিত, তারাউল ইসলাম, মুজিবুর রহমান চৌধুরী রনি, আব্দুল তাহিদ, আচিছুর রহমান বাবুল, শামসুল ইসলাম সেলিম, লুৎফুর কবির, ছালিক মিয়া ও সেলিম চৌধুরী প্রমুখ।

 

এদিকে, গত ৭ ফেব্রুয়ারী বুধবার রাত ১১টায় আসন্ন  বিসিএ নির্বাচনের ইয়াফর- শাহানুর- মতিন প্যানেল সমর্থনে কেনসিংটনের হাইস্ট্রিটে বিসিএ’র সুনামধন্য নেতা মরহুম এম এ রহিম সাহেবের কেনসিংটন তান্দুরী রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।


এ আর খাঁনের সভাপতিত্বে এবং সেলিম চৌধুরী ও আব্দুস সহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন হাজী আনোয়ার আলী। সভার শুরুতে উপস্থিত সদস্যদের পরিচিত পর্বের পর বিসিএ‘র সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী আবুল কালাম ছোটন।

428016_379308032097180_203499199678065_1423946_2115821584_n.jpg


আরো বক্তব্য রাখেন শাহানুর খান,  এলাইস মিয়া মতিন, হাজী শুকুর আলী, আব্দুস সালাম, শামীম আহমদ, রুপনু মিয়া, নজরুল ইসলাম মুকিম, নুরুল ইসলাম, মোস্তফা মিয়া, সাইদুর রহমান, আব্দুল গফুর, মুহিদুর রহমান লান, শেখ মো: ইয়াওর, সেলিম চৌধুরী, আশরাফ উদ্দিন, মনজুর আলী, আফজাল, শামসুল ইসলাম সেলিম, কাজী আসাদুর রহমান, কামাল জাহাঙ্গির মিয়া, আব্দুল তাহিদ, আব্দুল কুদুদসসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বিসিএ আসন্ন নির্বাচনের ইয়াফর- শাহানুর- মতিন প্যানেলকে সমর্থন দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান এবং এর পাশাপাশি বিসিএ‘র উন্নয়নে কাজ করার জন্য সকলকে আহবান জানান।


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 949 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback